রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১০:১৭

মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:১৫
শেয়ার: mail
মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী ১৭ জুন বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২২৮১) এর কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬। মোট ৮টি পদে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন সমিতির ৩৫৯ জন ভোটার।

প্রসঙ্গত, গত ২১ মে ২০২৬ তারিখে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় এবং ২৪ মে মনোনয়ন জমা কার্যক্রম শেষ হয়। যাচাই-বাছাইসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম শেষে ১ জুন প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়।

এরপর থেকেই প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছেন। তারা সমিতির উন্নয়ন, সেবা বৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন।

জাতীয় নির্বাচনের আদলে এখানে পোস্টার ব্যবহার না করে সাদা-কালো ব্যানার দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। এতে হিলবার্ড সংলগ্ন এলাকা, সমিতির কার্যালয়, আশপাশের এলাকা এবং প্রধান সড়কগুলো ব্যানারে ছেয়ে গেছে।

প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, পর্যটন নগরী বান্দরবানের মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন পর্যটন খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপর নির্বাচন কমিশনার ও সাবেক আহ্বায়ক মো. আলমগীর বলেন, সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য তারা বদ্ধপরিকর। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দপ্তর ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন

বিস্তারিত কমেন্টে