শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১৫

পুলিশের ধারাবাহিক অভিযানে ৩ মাদক সেবীর কারাদণ্ড

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:১২
শেয়ার: mail
পুলিশের ধারাবাহিক অভিযানে ৩ মাদক সেবীর কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের শাস্তি প্রদান করেন।

চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সরকার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন, বিক্রি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে আতিক হোসেন (৩৫), পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) এবং চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা এলাকার ফজলুর রহমানের ছেলে বাঁধন হোসেন (২০)।

আদালত আতিক হোসেন ও আনোয়ার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাঁধন হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, মাদকদ্রব্য, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

পুলিশের ধারাবাহিক অভিযানে ৩ মাদক সেবীর কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে