রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০৪:৫২
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্রশ্নবোধক’-এর উদ্বোধন ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৩৩
শেয়ার: mail
ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্রশ্নবোধক’-এর উদ্বোধন ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

তেজগাঁও কলেজভিত্তিক ত্রৈমাসিক ম্যাগাজিন প্রশ্নবোধক-এর শুভ উদ্বোধন উপলক্ষে কলেজের অডিটোরিয়াম-১-এ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রদর্শিত হয় আলোচিত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস।

রোববার (১৪ জুন) দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ত্রৈমাসিক ম্যাগাজিন প্রশ্নবোধক-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রদর্শিত হয় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রটি। চলচ্চিত্রের আবেগঘন বিভিন্ন দৃশ্য দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীরা আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। পুরো অডিটোরিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা এক সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।

চলচ্চিত্র প্রদর্শনীর এ আয়োজন শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে নতুন মাত্রা দেয়। কেউ পপকর্ন হাতে সিনেমা উপভোগ করেছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেছেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে বসে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় করেন। শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করে একাত্মতা প্রকাশ করেন।

উপস্থিত একজন শিক্ষক বলেন, এমন আয়োজন শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার দূরত্ব অনেকটাই কমিয়ে আনে। ভবিষ্যতেও এ ধরনের আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রত্যাশা করি।

প্রশ্নবোধক-এর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অকুণ্ঠ সমর্থন তাদের অনুপ্রাণিত করেছে। এজন্য প্রশ্নবোধক পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরাও এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি জানান। প্রশ্নবোধক পরিবার আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ তেজগাঁও কলেজের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্রশ্নবোধক’-এর উদ্বোধন ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে