বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৩:২৪
শিরোনাম
● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:১৮
শেয়ার: mail
বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

আত্মবিশ্বাসের ঘাটতির সব আলোচনা উড়িয়ে দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বিশ্বকাপ শুরুর আগে খেলা সর্বশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছিল বাংলাদেশ। জয়ের দেখা মিলেছিল মাত্র দুই ম্যাচে। তবে সেই হতাশার কোনো ছাপ দেখা যায়নি বিশ্বকাপের মঞ্চে। ব্যাট ও বল—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নেয় টাইগ্রেসরা।

রোববার (১৪ জুন) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক ডে লিডি।

জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৩ বলেই ফিফটি পূর্ণ করেন জুয়াইরিয়া। তবে অর্ধশতক করার পরই বিদায় নেন তিনি।

এরপর টানা দুই ধাক্কা খায় বাংলাদেশ। জুয়াইরিয়ার আউটের পরের বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিছুক্ষণ পর ২৩ বলে ২৬ রান করে আউট হন দিলারা আক্তার।

তবে চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিং করেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনের জুটিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। স্বর্ণা ১৭ বলে ১৮ রান করেন, আর শারমিন আক্তার ৩৭ রানে অপরাজিত থেকে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, বিশ্বকাপ মিশনের শুরুটা রাঙায় দুর্দান্ত এক জয়ে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

বিস্তারিত কমেন্টে