মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫১:০৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:১০
শেয়ার: mail
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে তেল আবিবে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুন) তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে প্রায় ৫০০ জন অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সরকার আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে আগ্রহ দেখাচ্ছে না।

আয়ালা মেটজগার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে হামলা-সংক্রান্ত নানা প্রশ্ন আরও জটিল হয়ে উঠছে। তার মতে, আইন অনুযায়ী গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিশনই সবচেয়ে নিরপেক্ষ তদন্তের পথ, যেখানে প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া স্বাধীন বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করেন। তবে সরকারের প্রস্তাবিত কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তিনি আরও বলেন, জোট ও বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব থাকলেও বিরোধীরা অংশ না নিলে তদন্ত কার্যত সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে।

এদিকে, নোভা সঙ্গীত উৎসবে হামলায় নিহত ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যান বলেন, তার মেয়ে ধর্মীয় ও রাজনৈতিক সংঘাতের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের বক্তব্য ও লেখালেখি থেকে বোঝা যায়, ধর্মীয় উত্তেজনা এই সংঘাতকে আরও তীব্র করেছে।

তিনি আরও বলেন, বাধ্যতামূলক সামরিক সেবার ক্ষেত্রে সবার জন্য সমান নীতি থাকা উচিত। তার মতে, ধর্মীয় শিক্ষা কোনোভাবেই জাতীয় নিরাপত্তার বিকল্প হতে পারে না।

সমাবেশ চলাকালে সরকারপন্থি কর্মী হাদার মুখতার ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সরকারবিরোধী এক সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে উভয়কে ছেড়ে দেয়।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

বিস্তারিত কমেন্টে