রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১২:১৩

ইরান যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে: দৈনিক ইসরায়েল হিওম

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৪৬
শেয়ার: mail
ইরান যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে: দৈনিক ইসরায়েল হিওম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির প্রভাবশালী দৈনিক ইসরায়েল হিওম এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের মোকাবিলায় ইসরায়েলের কৌশল কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি দৈনিক মা’রিভ তাদের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়েই উপলব্ধি করেছেন—ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব নয়।

প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমান বাস্তবতায় ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে টিকে থাকবে এবং দেশটির পারমাণবিক সক্ষমতাও পুরোপুরি বিলুপ্ত করা সম্ভব হবে না।

এছাড়া মা’রিভ আরও দাবি করেছে, লেবাননের প্রতিরোধশক্তিও ভবিষ্যতে প্রভাবশালী অবস্থানে থাকবে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে ওয়াশিংটন বিভিন্ন যোগাযোগ ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের পথ খুঁজছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

ইরান যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে: দৈনিক ইসরায়েল হিওম

বিস্তারিত কমেন্টে