বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৬:২১
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দেশি আমের বাম্পার ফলন, স্থানীয় আমেই ঝুঁকছেন ক্রেতারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
দেশি আমের বাম্পার ফলন, স্থানীয় আমেই ঝুঁকছেন ক্রেতারা

দীর্ঘদিন পর এ বছর মানিকগঞ্জে দেশি আমের বাম্পার ফলন হয়েছে। জেলার বিভিন্ন হাট-বাজারে এখন প্রচুর পরিমাণে দেশি জাতের আম পাওয়া যাচ্ছে। নিজস্ব স্বাদ ও ঘ্রাণের কারণে স্থানীয় ক্রেতারা অন্য জেলার বাহারি ও উচ্চমূল্যের আমের তুলনায় দেশি আমের প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন।

সরেজমিনে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, স্থানীয়ভাবে উৎপাদিত দেশি আমের চাহিদা বেশ ভালো। বাজারগুলোতে বিভিন্ন পুরোনো জাতের দেশি আম বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের মধ্যেও এসব আম কেনার আগ্রহ লক্ষণীয়।

বেউথা বাজারের আম বিক্রেতা নিজাম উদ্দিন জানান, তার বাড়িতে ১০ থেকে ১২টি বড় আমগাছ রয়েছে। পাশাপাশি বেশ কিছু নতুন চারা গাছও আছে। এবার প্রায় সব গাছেই কমবেশি আম ধরেছে। বহু বছর পর এমন ফলন হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জেলার প্রায় সব হাট-বাজারেই এখন দেশি আম বিক্রি হচ্ছে। অনেকেই গ্রামের বিভিন্ন এলাকা থেকে ভ্যানে করে এসব আম এনে বিক্রি করছেন। স্থানীয় মানুষও বাগানের আমের চেয়ে এলাকার গাছের দেশি আম বেশি পছন্দ করেন।

জাত ও আকারভেদে এসব আম ২০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে অধিকাংশ আম পেকে যাবে বলেও জানান তিনি।

পশ্চিমদাশড়া এলাকার অবসরপ্রাপ্ত চাকরিজীবী আব্দুল বারেক (৭১) বলেন, প্রতিদিনই তিনি দুই কেজি করে দেশি আম কিনছেন। তার মতে, স্থানীয় এসব আম তুলনামূলকভাবে নিরাপদ ও ভেজালমুক্ত। স্বাদে মিষ্টির পাশাপাশি হালকা টকভাব থাকায় এগুলোর আলাদা আবেদন রয়েছে।

তিনি বলেন, যতদিন স্থানীয় আম পাওয়া যাবে, ততদিন সেটাই খাব। পরে বাজারে সংরক্ষিত বা রাসায়নিক ব্যবহার করা আম খেতে হতে পারে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার এক ফল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা রাজশাহীসহ বিভিন্ন জেলার বাগানের আম বিক্রি করেন। তবে বর্তমানে স্থানীয় দেশি আমের চাহিদা বেশি থাকায় বাইরের জেলার আমের বিক্রি কিছুটা কমেছে। দেশি আমের মৌসুম শেষ হলে আবারও অন্যান্য জেলার আমের চাহিদা বাড়বে বলে তিনি মনে করেন।

স্থানীয়দের মতে, জেলার প্রায় প্রতিটি বাড়িতেই একাধিক আমগাছ রয়েছে। ফলে এ বছর ব্যাপক ফলন হলেও এর সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে স্থানীয় বাজারে দেশি আমের সরবরাহ ও চাহিদা—দুইই উল্লেখযোগ্য হারে বেড়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

দেশি আমের বাম্পার ফলন, স্থানীয় আমেই ঝুঁকছেন ক্রেতারা

বিস্তারিত কমেন্টে