শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০৩:১৪

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাদকসেবীর কারাদণ্ড

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাদকসেবীর কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় চাটমোহর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কুবিরদিয়ার এলাকার করিম হোসেনের ছেলে মামুন হোসেন (৩০) এবং ভাদড়া এলাকার সিদ্দিক হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)।

থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

kalprakash.com/SAS

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | Globe kalprakash.com

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাদকসেবীর কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে