বাংলাদেশ ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

২০২৫ সালের তুলনায় অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে প্রায় সব ধরনের অপরাধের হার কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অধিকাংশ অপরাধের ঘটনাই হ্রাস পেয়েছে।

সোমবার (৮ জুন) সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্ণ হয়েছে। এ সময়ের অপরাধসংক্রান্ত তথ্য গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমার কাছে যে পরিসংখ্যান এসেছে, তাতে দেখা গেছে ২০২৫ সালের তুলনায় অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে।”

সংবাদ সম্মেলনে দায়িত্বশীল ও সাহসী ভূমিকার জন্য ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণকারী পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌদুর্ঘটনায় যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নৌ-পুলিশ সদস্য এবং মুন্সীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তারে অবদান রাখা পুলিশ সদস্যদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননাপত্র প্রদান করা হয়। পাশাপাশি কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও দেওয়া হয়েছে।

সোমবার, ৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

২০২৫ সালের তুলনায় অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬