শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:২৯:৩৬

‎তিস্তার পাড়ে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধের

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
‎তিস্তার পাড়ে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পাড়ে কাঁঠালগাছ চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক উত্তর কালিরখামার গ্রামের ফরিজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, তিস্তা নদীর অব্যাহত ভাঙনের কারণে ওই এলাকার নদীতীর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সোমবার সকালে আব্দুর রাজ্জাক মাছ ধরার জাল নিয়ে নদীর পাড়ে যান। মাছ ধরার একপর্যায়ে তিনি নদীর তীরে দাঁড়িয়ে থাকা একটি কাঁঠালগাছের গোড়ার কাছে গেলে হঠাৎ ভাঙন দেখা দেয়। এতে গাছটি শিকড়সহ উপড়ে গিয়ে সরাসরি তাঁর ওপর আছড়ে পড়ে। গাছচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। আব্দুর রাজ্জাকের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

‎তিস্তার পাড়ে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধের

বিস্তারিত কমেন্টে