রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০৪:০০
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৪:৫৪
শেয়ার: mail
‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস-এর প্রদর্শনী স্থগিতের ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন রুমিন ফারহানা।

সোমবার (১ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘উপস্থিত থাকব আমি রুমিন ফারহানা।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদ-এর আপত্তি ও প্রতিবাদের মুখে আয়োজকরা প্রদর্শনী স্থগিত করার ঘোষণা দেয়।

পরে কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শনের চেষ্টা করা হলেও প্রশাসনের হস্তক্ষেপে সেটিও বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দেশের বিভিন্ন শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি সাংস্কৃতিক সংগঠন যৌথ বিবৃতিতে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে আইন অনুযায়ী প্রদর্শনের অনুমতি পাওয়া একটি চলচ্চিত্রের প্রদর্শনী বাধাগ্রস্ত হওয়া সাংস্কৃতিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

সংগঠনগুলো আরও উল্লেখ করে, চলচ্চিত্রটির নির্মাতা তানিম নূর ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। নিজ জেলায় তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনে বাধা সৃষ্টি হওয়া দুঃখজনক।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে উদীচী জেলা সংসদ, বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদসহ ব্রাহ্মণবাড়িয়ার আরও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।

বিবৃতির শেষাংশে তারা মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেকোনো ধরনের অসহনশীলতা ও অগণতান্ত্রিক আচরণের নিন্দা জানান।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

বিস্তারিত কমেন্টে