বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫০:০৪
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

ঈদযাত্রায় রেকর্ড পারাপার, ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৪৬
শেয়ার: mail
ঈদযাত্রায় রেকর্ড পারাপার, ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ব্যাপক যাতায়াতের মধ্যে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে দুই সেতু দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার করেছে।

সোমবার (১ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে একই সময়ে যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

সব মিলিয়ে দুই সেতু থেকে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা, যা প্রায় ৬৪ কোটি টাকার সমান।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে পদ্মা ও যমুনা সেতুতে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে যান চলাচল স্বাভাবিক ছিল এবং বড় ধরনের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেতু দুটির কার্যকর ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা ছিল নিরাপদ, মসৃণ ও স্বস্তিদায়ক। এতে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী মানুষের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও নির্বিঘ্ন হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সার্বক্ষণিক তদারকির ফলে এবারের ঈদযাত্রা আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

ঈদযাত্রায় রেকর্ড পারাপার, ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

বিস্তারিত কমেন্টে