বাংলাদেশ ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ Logo ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত Logo স্বামীকে নিয়ে ট্রলের জবাব দিলেন অভিনেত্রী মিলি Logo পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo এসএমসিতে প্রোগ্রাম অফিসার নিয়োগ

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে চলছে ত্যাগের আনন্দ। শুক্রবার দ্বিতীয় দিনের মতো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মুসল্লিরা পশু কোরবানি দিচ্ছেন। কেউ পারিবারিক রীতি মেনে, আবার কেউ কসাই সংকট ও ব্যস্ততার কারণে ঈদের দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন কোরবানির জন্য।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রথম দিনের অতিরিক্ত চাপ এড়াতে অনেকে আজ কোরবানি করছেন। বিশেষ করে কসাই সংকট, সময় স্বল্পতা ও মাংস প্রস্তুতের ঝামেলা কম থাকায় দ্বিতীয় দিনে কোরবানি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেক পরিবার।

মগবাজারের বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের পরিবারে বহু বছর ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। তাই এবারও সেই পারিবারিক ঐতিহ্য বজায় রাখা হয়েছে।

অন্যদিকে কসাই মতিন মিয়া বলেন, ঈদের দিন তিনটি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন তিনি। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় পার করছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির নির্ধারিত সময় থাকে তিন দিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা বৈধ। তাই কোনো কারণে ঈদের প্রথম দিনে কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা যায়।

Kalprakash.com/SAS

শুক্রবার, ২৯ মে ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রকাশিত: ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬