সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১১:০১:৫৬

ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:১৩
শেয়ার: mail
ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামীকাল দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। বিএনপির অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে অংশ নেবেন। পরে তিনি শেরেবাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করবেন।

এরপর তিনি গুলশানের বাসায় ফিরবেন। দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward