বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০০:৩২
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৫৬
শেয়ার: mail
ঢাকাসহ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ শনিবার (২৩ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলমান তাপপ্রবাহের মধ্যেই আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনার মাঝেও দেশের বেশ কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর ফলে বৃষ্টি না হওয়া পর্যন্ত ভ্যাপসা গরমের অনুভূতি কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ঝোড়ো হাওয়া

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৩ মে ২০২৬ | Globe kalprakash.com

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বিস্তারিত কমেন্টে