সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৩:৩৩

কোরবানির বর্জ্য ড্রেন-নর্দমায় না ফেলতে ডিএসসিসির নির্দেশ, ৮ ঘণ্টায় অপসারণের লক্ষ্য

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৫১
শেয়ার: mail
কোরবানির বর্জ্য ড্রেন-নর্দমায় না ফেলতে ডিএসসিসির নির্দেশ, ৮ ঘণ্টায় অপসারণের লক্ষ্য

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, কোনোভাবেই কোরবানির বর্জ্য ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টির সময় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি কোরবানির ঈদকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমের বিভিন্ন প্রস্তুতির তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ঈদের দিন দুপুর ১২টা থেকে মূল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং ৮ ঘণ্টার মধ্যে পুরো শহরের কোরবানির বর্জ্য পরিষ্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জনগণের সহযোগিতা পেলে নগরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং প্রায় ১ লাখ ৪০ হাজার বর্জ্য ব্যাগ বিতরণ করা হচ্ছে। নাগরিকরা নিজ নিজ ওয়ার্ড অফিস এবং নির্ধারিত সংগ্রহ কেন্দ্র থেকে এসব উপকরণ সংগ্রহ করতে পারবেন।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ থাকলে ঈদের বর্জ্য ব্যবস্থাপনা সফল করা সম্ভব।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

কোরবানির বর্জ্য ড্রেন-নর্দমায় না ফেলতে ডিএসসিসির নির্দেশ, ৮ ঘণ্টায় অপসারণের লক্ষ্য

বিস্তারিত কমেন্টে