শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৪:১৭

শাকিবের ‘রকস্টার’ টিজারে মিথিলাকে ঘিরে রহস্য, বাড়ছে কৌতূহল

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
শাকিবের ‘রকস্টার’ টিজারে মিথিলাকে ঘিরে রহস্য, বাড়ছে কৌতূহল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অন্তর্জালে প্রকাশিত হয়েছে শাকিব খানের আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার। টিজারটি প্রকাশের পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তানজিয়া জামান মিথিলা।

সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির টিজার বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন শাকিব খান।

টিজারের সঙ্গে তিনি লেখেন, আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারও তত গভীর হয়। পাশাপাশি আরও বলেন, তবু গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।

টিজারে মিথিলার উপস্থিতি, রহস্যময় অভিব্যক্তি এবং শাকিব খানের সঙ্গে তার রোমান্টিক দৃশ্য দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। অনেকেই মনে করছেন, টিজারের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তার স্ক্রিন উপস্থিতি ও আবহ সঙ্গীতের সঙ্গে মানিয়ে নেওয়া দৃশ্য।

বাংলাদেশের মিস ইউনিভার্স খ্যাত তানজিয়া জামান মিথিলার এটি হতে যাচ্ছে ঢালিউডে প্রথম বড় পর্দার কাজ। এর আগে তিনি বলিউডের একটি রোহিঙ্গা সংকটভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, এই সিনেমায় মিথিলাকে একেবারে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। তার লুক ও রহস্যময় চরিত্র দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ ধারণা করছেন, ‘রকস্টার’-এ তার চরিত্রই গল্পের বড় চমক হতে পারে।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খান ও মিথিলার পাশাপাশি আরও দেখা যাবে সাবিলা নূর এবং সুনিধি নায়েককে। ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

শাকিবের ‘রকস্টার’ টিজারে মিথিলাকে ঘিরে রহস্য, বাড়ছে কৌতূহল

বিস্তারিত কমেন্টে