বাংলাদেশ ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

শিগগিরই ব্যারাকে ফিরবেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

শিগগিরই সেনাসদস্যরা ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আশা করছি কিছু সময়ের মধ্যেই আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। এরইমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরে গেছেন। এখনো প্রায় ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২টি জেলায় দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের প্রয়োজন মনে করবে, ততক্ষণ পর্যন্ত সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। বর্তমানে ফুয়েল ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন রয়েছে।

দেশ গঠন ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতা নিয়েও আলোচনা হয়। গত ১৬ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

শিগগিরই ব্যারাকে ফিরবেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

প্রকাশিত: ০৪:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬