মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩৮:২৭
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’, শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’, শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা

‘মাসুদ রানা’ সিনেমার পোস্টার, সংগৃহীত ছবি।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বড় পর্দায় আসছে সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সম্প্রতি ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। পোস্টারটি সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, সব জটিলতা কাটিয়ে কোরবানি ঈদেই মাল্টিপ্লেক্সসহ দেশের প্রধান প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি মুক্তি পাবে।

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি শুরু থেকেই আলোচনায় ছিল। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, বইয়ের পাতা থেকে এবার সরাসরি রূপালী পর্দায় ফিরছে রোমাঞ্চে ভরপুর এই চরিত্র।

এর আগে ২০২০ সালে ‘মাসুদ রানা’ নিয়ে বড় পরিসরে সিনেমা নির্মাণের উদ্যোগ নেয় জাজ মাল্টিমিডিয়া। একই প্রকল্পের অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্করণের ‘MR-9: Do or Die’ ইতোমধ্যে মুক্তি পেয়েছে।

নির্মাতা সৈকত নাসির পরিচালিত এই সংস্করণটির শুটিং বেশ আগেই শেষ হলেও কিছু অতিরিক্ত দৃশ্য ও গান যুক্ত করার কারণে মুক্তি বিলম্বিত হয়। সম্প্রতি সেই কাজ শেষ হওয়ায় মুক্তির চূড়ান্ত ঘোষণা আসে।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে থাকছেন পূজা চেরি এবং ‘অবনিতা’ চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনিকে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’, শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা

বিস্তারিত কমেন্টে