রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২৯:১৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:০৯
শেয়ার: mail
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার

কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি, অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বুধবার (২০ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ছিনতাই ও যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় ৩ কোটি মানুষের বসবাস। এখানে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংসহ বিভিন্ন অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএমপি দৃঢ়ভাবে কাজ করছে। সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর স্লোগান ‘আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ সেই অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

সাইবার অপরাধ প্রসঙ্গে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সাইবার হ্যাকিং, বুলিং, অনলাইন জুয়া ও প্রতারণা রোধে ডিএমপি নিরলসভাবে কাজ করছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। সিটিটিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

নগদ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে হবে।

এছাড়া তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, এলাকায় কোনো ধরনের অপরাধের তথ্য থাকলে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ডিএমপি কমিশনার

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার

বিস্তারিত কমেন্টে