বাংলাদেশ ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি জনগণের আস্থা অর্জন করেছে: তারেক রহমান

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত ছবি)

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) বর্তমানে একটি নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান

আজ বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, সাহসিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার মাধ্যমে আনসার-ভিডিপি একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট ব্যবস্থাপনার মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাহিনীর সদস্যরা টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

তারেক রহমান আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক জাতীয় নির্বাচনসহ বিভিন্ন সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, শিল্পকারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীভূত আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আনসার-ভিডিপির বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বৃক্ষরোপণ, কৃষি উন্নয়ন, দুর্যোগকালীন খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা দেশের প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি জনগণের আস্থা অর্জন করেছে: তারেক রহমান

প্রকাশিত: ১২:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬