রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৫:১৮

২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত: স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা মাউশির

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত: স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা মাউশির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬–২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করার লক্ষ্যে চাহিদাপত্র পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার জারি করা এক অফিস আদেশে বলা হয়, মাউশির আওতাধীন সব অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত ছক অনুযায়ী বাজেটের তথ্য প্রস্তুত করে আগামী ৪ জুনের মধ্যে অনলাইনে গুগল ফরম পূরণ করে জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে ১১ পাতার নির্ধারিত ফরম সংগ্রহ করে বাজেট চাহিদা প্রস্তুত করতে হবে।

অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে। এ ক্ষেত্রে কোনো ধরনের দায়-দায়িত্ব মাউশি বহন করবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে আসন্ন অর্থবছরের বাজেট পরিকল্পনা আরও সুশৃঙ্খল ও সময়োপযোগীভাবে প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত: স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা মাউশির

বিস্তারিত কমেন্টে