শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৫:৩০

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:১৭
শেয়ার: mail
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার ২৫টি পয়েন্টে ইতোমধ্যে এআই-ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

হামে শিশু মৃত্যুর প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বহীনতার কারণে ভবিষ্যতে রাষ্ট্রকে বড় মূল্য দিতে হয়—সাম্প্রতিক ঘটনাগুলো সেটিই মনে করিয়ে দিয়েছে।

খাল খনন কর্মসূচি নিয়ে তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনাও রয়েছে।

আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে ৩ লাখ ৫৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

গণমাধ্যম ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে এ খাতে কিছুটা বিশৃঙ্খলা রয়েছে। এটিকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে সরকার কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এজন্য জুনের মধ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন এবং জুলাইয়ের মধ্যে কমিশনের খসড়া প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান-ও উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে