শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩৭:২০

পুতিনের চীন সফরের আগেই চীনা জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:৩০
শেয়ার: mail
পুতিনের চীন সফরের আগেই চীনা জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাওয়ার সময় কৃষ্ণসাগরে দুটি বেসামরিক জাহাজে রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজ ছিল চীনা মালিকানাধীন কার্গো ভেসেল। ঘটনাটি ঘটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের ঠিক আগের দিন, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী ছিল। উভয় জাহাজই ওডেসা বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, চীনা মালিকানাধীন জাহাজটির নাম ‘কেএসএল দেইয়াং’। এটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী হলেও এতে চীনা ক্রু ছিল। হামলার পর জাহাজটির এক পাশে আগুন ধরে ক্ষতির চিহ্ন দেখা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, ড্রোন হামলায় ওডেসা আক্রান্ত হয় এবং চীনের মালিকানাধীন জাহাজটিও আঘাতপ্রাপ্ত হয়। তিনি বলেন, রুশ বাহিনী নিশ্চয়ই জানত জাহাজটি সেখানে ছিল।

ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক জানান, জাহাজের সব ক্রুই চীনা নাগরিক ছিলেন এবং কেউ আহত হননি। হামলার পরও জাহাজটি তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে।

সূত্র অনুযায়ী, জাহাজটি খালি অবস্থায় ছিল এবং ওডেসা বন্দরে লোহার আকরিক বোঝাই করার জন্য যাচ্ছিল।

এদিকে জেলেনস্কি আরও দাবি করেন, এক রাতেই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৫২৪টি ড্রোন ও ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

চীন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও ২০২২ সালের আক্রমণের সরাসরি নিন্দা না জানিয়ে নিজেকে নিরপেক্ষ অবস্থানে রেখেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

পুতিনের চীন সফরের আগেই চীনা জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

বিস্তারিত কমেন্টে