বাংলাদেশ ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী Logo ২৭০ কোটি টাকার নটিং হিল সম্পত্তি ঘিরে বিতর্কে সোনম কাপুর Logo ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় বিতর্ক: রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা FWICE-এর Logo বিরাট কোহলির সঙ্গে তর্কের পর ট্রাভিস হেডের স্ত্রীর ওপর অনলাইন আক্রমণ Logo স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার Logo ৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানায় পরিশোধ হয়েছে ঈদ বোনাস

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা ভবদহ ইস্যুর স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

শনিবার (১৬ মে) যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা–পশুর অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব। এটি সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও সদর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। অতীত সরকারগুলো এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরিচালিত সমীক্ষা প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান।

সমীক্ষায় প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকার নদী, খাল ও বিলের জরিপ, গাণিতিক মডেলিং, কৃষি, সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং অর্থনৈতিক বিশ্লেষণ করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে নদী–খাল খনন, পাম্প স্থাপন, টিআরএম পুনরায় চালু, নদীর প্লাবনভূমি দখলমুক্তকরণ এবং ভবদহ রেগুলেটরকে সেতু দ্বারা প্রতিস্থাপনের মতো প্রস্তাবও তুলে ধরা হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬