সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৫:৫৯
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লঞ্চে ট্রলার থেকে ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ, ঈদে নৌপথে কঠোর নজরদারি

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৩৯
শেয়ার: mail
লঞ্চে ট্রলার থেকে ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ, ঈদে নৌপথে কঠোর নজরদারি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলন্ত বা নোঙর করা লঞ্চে ট্রলার বা নৌকা থেকে যাত্রী ওঠানামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সিদ্ধান্ত অনুযায়ী, কেবলমাত্র বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নির্ধারিত টার্মিনাল পন্টুন ব্যবহার করেই যাত্রী ওঠানামা করতে হবে। সদরঘাটসহ দেশের গুরুত্বপূর্ণ সব নৌঘাটে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে।

নৌপুলিশ ও কোস্টগার্ডকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট লঞ্চের যাত্রা বাতিল এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদরঘাট টার্মিনালে স্থাপিত সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। নদীর মাঝপথে কোনোভাবেই ট্রলার ভিড়িয়ে যাত্রী ওঠানামা করা যাবে না।

নতুনভাবে নির্ধারিত ট্রলার ঘাট ব্যবহার করতে ট্রলার চালকদের সচেতন করতে প্রচারণা চালানোর কথাও বলা হয়েছে।

এছাড়া কেরানীগঞ্জ এলাকা থেকে লঞ্চে ট্রলার ভিড়িয়ে যাত্রী ওঠানামা বন্ধে নৌপুলিশ, কোস্টগার্ড ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে এবং নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা থাকবে না।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

লঞ্চে ট্রলার থেকে ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ, ঈদে নৌপথে কঠোর নজরদারি

বিস্তারিত কমেন্টে