শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৩২:২৫

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন জমা পেছাল

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন জমা পেছাল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৩ জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও রমনা মডেল থানা পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন করে ২৩ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মারা যান। তখন তার মৃত্যু ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু মামলা করেন। পরে ১৯৯৭ সালে বিষয়টি হত্যা মামলা হিসেবে তদন্তের আবেদন জানানো হয়। তখন আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন জমা পেছাল

বিস্তারিত কমেন্টে