শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪৭:০৮

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু হলো তাইওয়ান প্রশ্ন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে শি জিনপিং স্পষ্টভাবে জানান, তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা করা গেলে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সম্ভব। তবে ভুল পদক্ষেপ দুই দেশের মধ্যে সংঘাত এমনকি সরাসরি বিরোধের ঝুঁকি তৈরি করতে পারে।

শি বলেন, তাইওয়ান প্রশ্নই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের কেন্দ্রীয় বিষয়। এটি সঠিকভাবে পরিচালিত না হলে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর সংকটে পড়তে পারে।

তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালিতে শান্তি একসঙ্গে সম্ভব নয়। এ দুই বিষয়কে তিনি আগুন ও পানির মতো পরস্পরবিরোধী বলে উল্লেখ করেন।

বেইজিং দীর্ঘদিন ধরে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। একই সঙ্গে দ্বীপটির স্বাধীনতার যেকোনো উদ্যোগকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে চীন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের

বিস্তারিত কমেন্টে