বাংলাদেশ ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

সংগৃহীত ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার ক্ষেত্রে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরা রিনিউয়েবল এনার্জির সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা। সেই পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে সোলার শক্তির আওতায় আনা হবে, যাতে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সীমা নিয়ে জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে পরীক্ষার সময়সূচি ও সিলেবাস সমন্বয় নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ খাতে আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।

kalprakash.com/SS

বুধবার, ১৩ মে ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ০১:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬