শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:২০:৫১

৫ থেকে ৮ দিন কালবৈশাখী, সঙ্গে তাপপ্রবাহেরও আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৪০
শেয়ার: mail
৫ থেকে ৮ দিন কালবৈশাখী, সঙ্গে তাপপ্রবাহেরও আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে দেশের আবহাওয়ায় একাধিক দফায় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে এই লঘুচাপগুলো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর একটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

একই সঙ্গে মে মাসে দেশে ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া ১ থেকে ৩ দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, মে মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এরপর ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে পর্যায়ক্রমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি ও মাটির আর্দ্রতার বর্তমান পরিস্থিতি কৃষিকাজের জন্য কিছুটা সহায়ক হতে পারে। তবে একদিকে ঝড়-বৃষ্টি ও অন্যদিকে তাপপ্রবাহ—দুই ধরনের আবহাওয়া পরিস্থিতির কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

৫ থেকে ৮ দিন কালবৈশাখী, সঙ্গে তাপপ্রবাহেরও আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

বিস্তারিত কমেন্টে