রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:২০:৪৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী দিপুসহ ৪ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী দিপুসহ ৪ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী কাজী আশরাফুল আজম প্রকাশ দিপুসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ১২ মে ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি, অফিসার্স কলোনি বিএম স্কুল এলাকা, মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কাজী আশরাফুল আজম প্রকাশ দিপু (৪০) তবলছড়ি ওয়াপদা কলোনীর ১০৪ নম্বর ঝগড়াবিল এলাকার বাসিন্দা। তিনি কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী এবং ১২টি মামলার পলাতক আসামী বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে আরও গ্রেফতার করা হয় ইউসুফ হাসান রতন (৩৪) নামে এক মাদককারবারীকে। তিনি রাঙ্গামাটি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, তিনি মাদক বিক্রয়ে সহায়তাকারী হিসেবেও সক্রিয় ছিলেন। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়া বদিপুর এলাকার বাসিন্দা দয়াল মনি চাকমা (৪২) নামের আরেক মাদককারবারীকে চোলাই মদসহ আটক করা হয়।
অপরদিকে, সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহাম্মদ ইসমাইল (৩২)-কেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফেনী সদর থানার সিআর নং-৫১৯/২৬ মামলার আসামী। মামলাটি যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারায় দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী দিপুসহ ৪ জন গ্রেফতার

বিস্তারিত কমেন্টে