শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৪:২০
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

৩ পার্বত্য জেলাসহ সারা দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার আশ্বাস শিক্ষা প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:১৫
শেয়ার: mail
৩ পার্বত্য জেলাসহ সারা দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার আশ্বাস শিক্ষা প্রতিমন্ত্রীর

৩ পার্বত্য জেলাসহ সারা দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও মানসম্মত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে পার্বত্যাঞ্চলে প্রক্সি বা বর্গা শিক্ষক নিয়োগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (১১ মে) সরকারি সফরে বান্দরবানে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি বান্দরবান সদরের রেইচা থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআইসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তবে বর্তমানে দেশে বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে পার্বত্য এলাকায় এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ভবিষ্যতে প্রক্সি শিক্ষক দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “৩ পার্বত্য জেলাসহ সারা দেশে বর্গা শিক্ষক নিয়োগকারীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতা শুধু চাকরি হিসেবে নয়, দায়িত্ববোধ থেকে করতে হবে। শিক্ষকরা আন্তরিক হলে শিক্ষার মান আরও উন্নত হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, দেশের অনেক প্রাথমিক শিক্ষার্থী বাংলা, গণিতসহ মৌলিক বিষয়ে প্রত্যাশিত জ্ঞান অর্জন করতে পারছে না। শিক্ষকরা সঠিকভাবে পাঠদান শুরু করলে শিশুদের শিক্ষার ভিত্তি আরও শক্ত হবে।”

তিনি জানান, বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল। সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী রেইচা পিটিআই পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় পিটিআইয়ের শিক্ষকরা বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি তা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআইয়ের পরিচালক ফজলুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

৩ পার্বত্য জেলাসহ সারা দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার আশ্বাস শিক্ষা প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে