বাংলাদেশ ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

আবারও বিপাকে জর্জকুট্টির পরিবার, আসছে ‘দৃশ্যম ৩’—ট্রেলারে নতুন রহস্যের ইঙ্গিত

সংগৃহীত ছবি

বহু প্রতীক্ষিত মালয়ালম থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে। আবারও জনপ্রিয় চরিত্র জর্জকুট্টি হিসেবে পর্দায় ফিরেছেন সুপারস্টার মোহনলাল। ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, কারণ ইঙ্গিত মিলছে—এবার জর্জকুট্টির নিখুঁত পরিকল্পনা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে।

আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। দ্বিতীয় কিস্তির পাঁচ বছর পর ফিরে আসছে এই জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ। ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’-এর বিপুল সাফল্যের পর তৃতীয় পর্বে দেখা যাবে, জর্জকুট্টি পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও নিজের অতীতের জটিলতা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। নতুন ট্রেলারে তাকে আগের চেয়ে বেশি উদ্বিগ্ন ও চাপে থাকা অবস্থায় দেখা গেছে।

গল্পে পুরনো একটি খুনের রহস্য আবারও সামনে আসছে এবং জর্জকুট্টির পরিবার নতুন করে পুলিশি তদন্তের মুখে পড়ছে। ফলে তার গড়া নিখুঁত পরিকল্পনা এবার ভেঙে পড়বে কি না, তা নিয়েই তৈরি হয়েছে নতুন উত্তেজনা।

আগের দুই পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন জিতু জোসেফ এবং প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাভুর। পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যানোরামা স্টুডিওস। ২০১৩ সালে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজিটি ভারতের অন্যতম জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে।

kalprakash.com/SS

সোমবার, ১১ মে ২০২৬
আবারও বিপাকে জর্জকুট্টির পরিবার, আসছে ‘দৃশ্যম ৩’—ট্রেলারে নতুন রহস্যের ইঙ্গিত
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

আবারও বিপাকে জর্জকুট্টির পরিবার, আসছে ‘দৃশ্যম ৩’—ট্রেলারে নতুন রহস্যের ইঙ্গিত

প্রকাশিত: ০৬:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬