বাংলাদেশ ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী চম্পা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাঞ্চনের মতো লড়াকু মানুষকে এভাবে অসুস্থ অবস্থায় দেখতে হবে, তা কখনো কল্পনাও করেননি।

চম্পা বলেন, শুটিংয়ের সময় বহু বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েও ইলিয়াস কাঞ্চন বারবার ঘুরে দাঁড়িয়েছেন। তার ভাষায়, কাঞ্চন ভাই সবসময়ই একজন যোদ্ধার মতো জীবনকে মোকাবিলা করেছেন এবং দেশের জন্যও কাজ করে গেছেন। তাই তার বর্তমান শারীরিক অবস্থা মেনে নেওয়া কঠিন।

ইলিয়াস কাঞ্চনের ধর্মপরায়ণতার কথাও স্মরণ করেন চম্পা। তিনি জানান, দেখা হলেই কাঞ্চন তাকে নামাজ ও ধর্মচর্চার বিষয়ে পরামর্শ দিতেন। তার কাছ থেকে জীবনের অনেক ভালো শিক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

চম্পা আরও বলেন, বর্তমানে অসুস্থ অবস্থাতেও ইলিয়াস কাঞ্চন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সবার প্রার্থনায় কাঞ্চন আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।

উল্লেখ্য, প্রায় সাত মাস ধরে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তার চিকিৎসা চলছে। ২০১৮ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা

প্রকাশিত: ০৫:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬