বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৪:১০
শিরোনাম
● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:২৮
শেয়ার: mail
সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

সংগৃহীত ছবি

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে ১০ সদস্যের একটি মৌয়াল দল সুন্দরবনে মধু আহরণে যায়। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ এসে বাবলু গাজীর ওপর আক্রমণ চালায়। তার চিৎকারে অন্য মৌয়ালরা লাঠি নিয়ে এগিয়ে গেলে বাঘটি বনের ভেতরে পালিয়ে যায়।

আহত বাবলু গাজীকে পরে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ৬ মে পারমিট নিয়ে ১০ জন মৌয়াল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সুন্দরবনে মধু সংগ্রহে যান। তারই ধারাবাহিকতায় এই বাঘের আক্রমণের ঘটনা ঘটে।

এ ঘটনার পর সুন্দরবনে মধু সংগ্রহে যাওয়া মৌয়ালদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

বিস্তারিত কমেন্টে