বাংলাদেশ ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে দেশের বিশ্ববিদ্যালয়

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও পড়াশোনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত ‘চীন–বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম-২০২৬’ এর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার আন্তর্জাতিকীকরণ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিশ্বমানের প্রতিষ্ঠানে কাজ করছেন, তবে তাদের দেশের সঙ্গে আত্মিক সম্পর্ক অটুট রয়েছে। তাই এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে বিদেশে অবস্থানরত মেধাবীরা প্রয়োজনে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন—এটি “মেধা পাচার নয়, বরং মেধার সার্কুলেশন” নিশ্চিত করার সময় এসেছে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেকসই ও ফলপ্রসূ সহযোগিতা গড়ে তুলতে কমিশন কাজ করছে। চীন এর উচ্চশিক্ষা খাতের অগ্রগতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় ইউজিসি।

তিনি বিশেষভাবে যৌথ ডিগ্রি প্রোগ্রাম, পিএইচডি গবেষণায় দ্বৈত তত্ত্বাবধান এবং যৌথ গবেষণা প্রকাশনার মতো কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি, গবেষণা তহবিল ও শিক্ষক প্রশিক্ষণ উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ইয়াও, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বিভিন্ন দেশের ও দেশের শীর্ষ শিক্ষা ও প্রশাসনিক কর্মকর্তারা।

kalprakash.com/SS

রবিবার, ১০ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে দেশের বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১২:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬