সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩৭:৪২
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

রাঙ্গামাটিতে টিআরসি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
রাঙ্গামাটিতে টিআরসি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

সংগৃহীত ছবি

❝সেবার ব্রতে চাকরি❞—এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ ৬ মে ২০২৬ খ্রি. সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাঙ্গামাটি পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।

ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ায় আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁর বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মোট ১১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটিতে টিআরসি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

বিস্তারিত কমেন্টে