মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪১:৫০

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তরের উদ্যোগ

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:২৭
শেয়ার: mail
কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তরের উদ্যোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্য সহজে বাজারজাতকরণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কৃষিখাতে একটি মৌলিক রূপান্তর কার্যক্রম শুরু করেছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও ডেটা-নির্ভর ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে। এর অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহ নিশ্চিত করা হবে। এতে উৎপাদক থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছাবে এবং মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমবে।

তিনি আরও জানান, গত পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী টাঙ্গাইল সদরসহ দেশের ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণের প্রি-পাইলট কার্যক্রম উদ্বোধন করেছেন। এর মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সেবা পাবেন, যার মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ, বাজার সংযোগ ও বিভিন্ন সহায়তা।

রপ্তানি সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষিপণ্য রপ্তানিতে কৃষকদের সরাসরি সম্পৃক্ত করতে চুক্তিভিত্তিক কৃষি (কন্ট্রাক্ট ফার্মিং) উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক রপ্তানি অঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, পার্টনার প্রকল্পের আওতায় কৃষি উপকরণ সরবরাহ, পরামর্শ সেবা, সংগ্রহ কেন্দ্র, ক্রয়-বিক্রয় সুবিধা এবং ওয়াশিং সুবিধাসহ আধুনিক ওয়ান স্টপ হাব নির্মাণ করা হবে, যা কৃষি বিপণনে নতুন মাত্রা যোগ করবে।

এছাড়া ডিজিটাল সংযোগ জোরদারে স্মার্ট কৃষি মার্কেট নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, উদ্যোক্তা এবং ভোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

কৃষি বিপণন অধিদপ্তর ইতোমধ্যে ফসলভিত্তিক রপ্তানি বৃদ্ধির জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে বলে জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষিখাত আরও আধুনিক, লাভজনক ও টেকসই হয়ে উঠবে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: কৃষিমন্ত্রী

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তরের উদ্যোগ

বিস্তারিত কমেন্টে