সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৪:৪৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

দেশে জঙ্গি উপস্থিতি রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডা. জাহেদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
দেশে জঙ্গি উপস্থিতি রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি রয়েছে, তবে পরিস্থিতি এমন পর্যায়ে নেই যে জনগণকে আতঙ্কিত হতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগে দেওয়া “দেশে জঙ্গি নেই” বক্তব্যটি সঠিক ছিল না।

মঙ্গলবার সচিবালয়ে পিআইডি’র সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান অভিযোগ করে বলেন, অতীত সরকারের সময়ে জঙ্গি ইস্যুতে অতিরঞ্জিত প্রচার হয়েছে, আবার বর্তমান পরিস্থিতি অস্বীকার করাও সঠিক নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, গত দুই মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিফিংয়ে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি সরবরাহ পরিস্থিতি, একনেকের উন্নয়ন প্রকল্প অনুমোদন, সীমান্ত হত্যা কমা এবং হাম টিকাদান কর্মসূচির অগ্রগতির বিষয়েও তথ্য তুলে ধরেন।

রূপপুর প্রকল্প সম্পর্কে তিনি বলেন, প্রথম ইউনিট থেকে আগামী আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা ধাপে ধাপে ১,২০০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদনে যাবে।

গণমাধ্যম বিষয়ে তিনি বলেন, সরকার সমালোচনা গ্রহণ করে, তবে ভুল তথ্য ও অপতথ্য প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না।

ট্যাগসমূহ: জঙ্গি ডা. জাহেদ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেশে জঙ্গি উপস্থিতি রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডা. জাহেদ

বিস্তারিত কমেন্টে