শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০৫:৩০

আবারও ভূমিকম্পে কাঁপল জাপান, হোক্কাইডোতে ৬.২ মাত্রার কম্পন

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৪৬
শেয়ার: mail
আবারও ভূমিকম্পে কাঁপল জাপান, হোক্কাইডোতে ৬.২ মাত্রার কম্পন

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানায়, জাপান ও যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থাগুলো ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার নিচে। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ২ নির্ধারণ করা হয়।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পটির কেন্দ্র কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম।

তবে জেএমএর কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে পাথর ধস ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

আবারও ভূমিকম্পে কাঁপল জাপান, হোক্কাইডোতে ৬.২ মাত্রার কম্পন

বিস্তারিত কমেন্টে