বাংলাদেশ ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সংবিধান সংশোধন ছাড়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব নয়: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন ছাড়া বিকল্প কোনো পথ নেই। সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সংসদে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। জবাবে চিফ হুইপ জানান, এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সংসদে ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরতে হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, সরকার গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের পাশে চায় এবং তাদের এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রসঙ্গে মন্তব্য করে বলেন, তারেক রহমান কঠিন সময়ে দেশের অর্থনীতি সামলানোর চেষ্টা করছেন এবং বিরোধীদলীয় নেতাকে একজন চৌকস ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধন ছাড়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব নয়: চিফ হুইপ
জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন ছাড়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব নয়: চিফ হুইপ

প্রকাশিত: ০২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬