রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৭:০৭

পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ২, মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ২, মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা

ছবি: এক্স

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এই অভিযানকে ‘নার্কো-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পদক্ষেপ বলে দাবি করলেও মানবাধিকার সংস্থাগুলো একে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।

মার্কিন সাউথ কমান্ড জানিয়েছে, শুক্রবার পরিচালিত অভিযানে লক্ষ্যবস্তু হওয়া জাহাজটি একটি ‘নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠন’ পরিচালনা করছিল। তবে কোন সংগঠনকে লক্ষ্য করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সাউথ কমান্ড দাবি করে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল।

তাদের ভাষ্য অনুযায়ী, অভিযানে মার্কিন বাহিনীর কেউ আহত হয়নি। নিহতদের ‘পুরুষ নার্কো-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মার্কিন সাউদার্ন কমান্ড প্রকাশিত ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে সমুদ্রে একটি জাহাজে হামলার দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একই অঞ্চলে এ ধরনের একাধিক প্রাণঘাতী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেসব জাহাজকে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে, সেগুলোকেই লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এমন অভিযানে ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তবে এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এসব অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

এদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ট্রাম্প প্রশাসনের অভিযোগগুলোকে ‘প্রমাণবিহীন’ বলে মন্তব্য করেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ২, মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা

বিস্তারিত কমেন্টে