সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১১:০১:৫৪

জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের সঙ্গে আলোচনায় ৫ সদস্যের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের সঙ্গে আলোচনায় ৫ সদস্যের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে এ প্রস্তাব তুলে ধরে সরকারদলীয় পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

তিনি জানান, সরকার ও বিরোধী দল থেকে সমান পাঁচজন করে সদস্য নিয়ে একটি ১০ সদস্যের কমিটি গঠন করা হবে, যারা জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।

সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবিত পাঁচ সদস্য হলেন—ইকবাল হাসান মাহমুদ টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল হোসেন শান্ত এবং মিয়া নুরুদ্দিন অপু।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: জ্বালানি সংকট

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward