মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৩:৫৭

ভাটারায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৩
শেয়ার: mail
ভাটারায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন অবস্থায় থাকা ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) এবং মো. সুমন (৩৬)।

ডিএমপির উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বিশেষ অভিযান

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভাটারায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

বিস্তারিত কমেন্টে