বাংলাদেশ ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি

মাদাগাস্কারে জেন-জি গ্রেপ্তার: নতুন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

ছবি: রয়টার্স

মাদাগাস্কারে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের ঘটনায় তরুণদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, গত বছর জেন-জি প্রজন্মের বড় আন্দোলনের পর ক্ষমতায় আসা সামরিক শাসনও আগের সরকারের মতোই আচরণ করছে।

আইনজীবীদের তথ্যমতে, নির্বাচন তারিখ ঘোষণার দাবিতে একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর চার জেন-জি কর্মী—হেরিজো আন্দ্রিয়ামানান্তেনা, মিওরা রাকোতোমালালা, দিনা রান্দ্রিয়ানারিসোয়া এবং নোমেনা রাতসিহোরিমানানা—১২ এপ্রিল গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, যদিও তারা অভিযোগ অস্বীকার করেছেন।

আইনজীবী আলিয়ারিভেলো মারোমানানা জানিয়েছেন, গ্রেপ্তারের পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই বলে তাদের দাবি।

এর আগে ‘জেন জি মাদাগাস্কার’ ব্যানারে কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের পর ২০২৫ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা ক্ষমতায় আসেন। বর্তমানে গ্রেপ্তার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারের সঙ্গে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি জাতীয় পুলিশের অধীনে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই গ্রেপ্তারগুলো রাজনৈতিক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

দেশটির তরুণ আন্দোলনকারীদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও দুর্নীতি, অর্থনৈতিক সংস্কারহীনতা এবং জনসেবার উন্নতি না হওয়ায় বাস্তব পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে।

kalprakash.com/SS

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মাদাগাস্কারে জেন-জি গ্রেপ্তার: নতুন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

মাদাগাস্কারে জেন-জি গ্রেপ্তার: নতুন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ০৩:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬