মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৫৭:৪৯

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৫৬
শেয়ার: mail
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

সংগৃহীত ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে এবং ৭ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলো গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে। এবার ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নকল প্রতিরোধে বিশেষভাবে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রেই আগে থেকেই সিসি ক্যামেরা ছিল। নতুন কেন্দ্রগুলোতে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের পরীক্ষায় ৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-তে কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি। শিক্ষকরা ভালোভাবে পাঠদান করলে শিক্ষার্থীরা ভালো ফল করবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward