রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:১২:৩২
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নওগাঁয় চিকিৎসা অবহেলার প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫২
শেয়ার: mail
নওগাঁয় চিকিৎসা অবহেলার প্রতিবাদে বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২টার দিকে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচির আয়োজন করে নওগাঁ নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সর্বস্তরের জনগণ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাসেবার মান নিম্নমুখী। বিশেষ করে অক্সিজেন সরবরাহে অব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার কারণে রোগীদের জীবন বারবার হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীরা এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে আধুনিক ও সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করার জোর আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবির সহ-সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, উদীচীর সভাপতি উৎপল সাহা, এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আলম হাসান প্রমুখ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় চিকিৎসা অবহেলার প্রতিবাদে বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে