বাংলাদেশ ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

মেটলাইফ স্টেডিয়াম। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিকিটের উচ্চমূল্যের পর এবার যাতায়াত খরচ নিয়েও দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। বিভিন্ন ভেন্যুতে গণপরিবহনের ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়ায় দর্শকদের জন্য এটি বড় আর্থিক চাপ হয়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্ক সিটি থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের জন্য রিটার্ন ট্রেন ভাড়া ধরা হয়েছে প্রায় ১৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকার সমান। অথচ সাধারণ সময়ে একই যাত্রার ভাড়া মাত্র ১২.৯০ ডলার। অর্থাৎ প্রায় ১২ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে দর্শকদের।

ম্যানহাটনের পেন স্টেশন থেকে মাত্র ১৫ মিনিটের এই যাত্রার ভাড়া এত বেশি হওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আয়োজকদের মতে, পার্কিং সুবিধা সীমিত থাকায় প্রতিটি ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শক গণপরিবহনের ওপর নির্ভর করবেন।

নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো টুর্নামেন্টে পরিবহন ব্যবস্থাপনায় তাদের প্রায় ৬২ মিলিয়ন ডলার ব্যয় হবে, যার মধ্যে মাত্র ১৪ মিলিয়ন ডলার অনুদান পাওয়া গেছে। তাই খরচ সামাল দিতেই ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। তবে নিউ জার্সির গভর্নর মনে করেন, এই খরচ বহন করা উচিত ফিফার।

শুধু নিউইয়র্ক নয়, বস্টনেও একই চিত্র দেখা গেছে। সেখানে জিলেট স্টেডিয়ামে যাতায়াতের জন্য এক্সপ্রেস বাস ভাড়া ৯৫ ডলার এবং ট্রেনের রিটার্ন টিকিট ৮০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় চার গুণ বেশি।

তবে সব শহরে ভাড়া বাড়ানো হয়নি। লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, হিউস্টন ও ফিলাডেলফিয়ায় গণপরিবহনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। কানসাস সিটিতে দর্শকদের জন্য শাটল সার্ভিস চালু করা হয়েছে, যেখানে রিটার্ন ভাড়া মাত্র ১৫ ডলার।

অন্যদিকে ফিফা জানিয়েছে, তারা পরিবহন খরচ বহন করবে না। সংস্থাটির দাবি, ২০১৮ সালের চুক্তি অনুযায়ী আয়োজক শহরগুলোকেই দর্শকদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিকল্প পরিবহন ব্যবস্থাও ব্যয়বহুল হয়ে উঠেছে। শাটল বাসে যাতায়াতের খরচ প্রায় ৮০ ডলার এবং কাছাকাছি পার্কিং সুবিধার জন্য অগ্রিম বুকিংয়ে গুনতে হচ্ছে প্রায় ২২৫ ডলার পর্যন্ত।

সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে দর্শকদের জন্য শুধু টিকিট নয়, যাতায়াত খরচও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

প্রকাশিত: ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬