মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫৪:০৪
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, বজ্রবৃষ্টিতে সতর্কতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, বজ্রবৃষ্টিতে সতর্কতা

সংগৃহীত ছবি

দেশের ১৮টি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি, কালবৈশাখী ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। শনিবার ১৮ এপ্রিল সকাল ৭টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে এবং কিছু স্থানে আকস্মিকভাবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি দেখা দিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাট এবং আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত সব এলাকায় একসঙ্গে নাও হতে পারে, তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, বজ্রবৃষ্টিতে সতর্কতা

বিস্তারিত কমেন্টে