বাংলাদেশ ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ‘পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে’—তারেক রহমান Logo চিতলমারীতে ১৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দিতে মাঠে নামল স্বাস্থ্য বিভাগ Logo পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ Logo বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ Logo সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’ Logo জুহি চাওলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সালমান খান, পুরোনো সাক্ষাৎকার ফের আলোচনায়

বেসরকারি খাত চরম সংকটে, পুনরুদ্ধারই এখন প্রধান চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশের বেসরকারি খাত বর্তমানে চরম সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এই খাত এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নীতি গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান

অর্থমন্ত্রী বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনীতি গভীর সংকটে রয়েছে। আর্থিক খাত দুর্বল এবং পুঁজিবাজার প্রায় স্থবির অবস্থায় আছে। পাশাপাশি বড় অঙ্কের অর্থপাচারের কারণে দেশে তীব্র পুঁজিসংকট তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত বেসরকারি খাতনির্ভর ছিল, কিন্তু এখন সেই খাতই সংকটে। ফলে অর্থনীতিকে পুনরুদ্ধারের প্রধান চ্যালেঞ্জ হলো এই খাতকে পুনরুজ্জীবিত করা।

ব্যাংকিং খাতের অবস্থাকে তিনি অত্যন্ত নাজুক উল্লেখ করে বলেন, অনেক ব্যাংক কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে এবং দ্রুত পুনঃপুঁজিকরণ জরুরি।

অর্থমন্ত্রী জানান, টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির কারণে বেসরকারি খাতে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত মূলধন ক্ষয় হয়েছে, ফলে অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে ৩০–৪০ শতাংশ সক্ষমতায় চলছে।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বেসরকারি খাত ও ব্যাংকিং খাতে পুঁজি পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

কর-জিডিপি অনুপাত কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা খাত পুনরুদ্ধার ছাড়া রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়।

এছাড়া তিনি জানান, আগামী দুই বছরের জন্য আর্থিক সহায়তা এবং ব্যাংকিং খাতে পুনঃপুঁজিকরণ এখন সময়ের দাবি।

রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়া গেছে, যা জ্বালানি খরচ কমাতে সহায়তা করবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও বিস্তৃত করার আলোচনা চলছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর-এর সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান

বেসরকারি খাত চরম সংকটে, পুনরুদ্ধারই এখন প্রধান চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

প্রকাশিত: ১২:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬